Friday, April 3, 2026

নিষেধাজ্ঞা প্রত্যাহার সুপ্রিম কোর্টের, জেলায় ঢুকতে পারবেন একদা দোর্দণ্ডপ্রতাপ সুশান্ত ঘোষ

Date:

Share post:

গড়বেতা তথা পশ্চিম মেদিনীপুরের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ এবার ঢুকতে পারবেন তাঁর জেলায়৷ দেশের শীর্ষ আদালত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে৷

বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত এই প্রাক্তন মন্ত্রীর পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশের ক্ষেত্রে এতদিন নিষেধাজ্ঞা ছিল কোর্টের ৷

আরও পড়ুন- ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে করোনা পজিটিভ লুইস সুয়ারেজ

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর সামনে আসে বেনাচাপড়া কঙ্কাল- কাণ্ড৷ সেই মামলায় গ্রেফতারও করা হয় তাঁকে৷ সুপ্রিম কোর্ট গত ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সুশান্তবাবুকে শর্তাধীন জামিন দেয়৷ শর্ত ছিলো তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় ঢুকতে পারবেন না। দীর্ঘ ৭ বছর ৯ মাস আইনি লড়াই চালিয়ে শেষপর্যন্ত তিনি পশ্চিম মেদিনীপুরে প্রবেশাধিকার পেলেন৷

শীর্ষ আদালতের শুনানিতে মঙ্গলবার রাজ্যের CID-র তরফে বলা হয়, সুশান্ত ঘোষ প্রভাবশালী, তিনি জেলায় ঢুকলে কঙ্কাল-কাণ্ড মামলার সাক্ষীদের ভয় দেখাবেন৷ প্রমাণও লোপাট করতে পারেন। দু’তরফের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

বিধানসভা নির্বাচনের মুখে
সুশান্ত ঘোষ জেলায় ঢুকলে কর্মী-সমর্থকরা বাড়তি উৎসাহ পাবেন বলেই মনে করছে
সিপিএমের একাংশ৷ এদিকে আলিমুদ্দিন সুশান্ত ঘোষকে সাসপেন্ড করেছে ৩ মাসের জন্য৷ সেই সাসপেনশন এখনও জারি আছে৷ সুশান্ত- ঘনিষ্ঠদের বক্তব্য, সাসপেনশন ওঠার পর তিনি জেলায় ফিরবেন। যদিও সিপিএমের গত জেলা সম্মেলনে সুশান্ত ঘোষকে জেলা কমিটিতেই রাখেনি সিপিএম।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...