Wednesday, June 24, 2026

এবার ১০ দিনেই হবে মুক্তিযোদ্ধাদের জমির নামজারি

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জমির নামজারি ১০ দিনের মধ্যে সম্পন্ন হবে। মঙ্গলবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের থেকে পাওয়া নামজারির আবেদনপত্রগুলো পৃথক একটি রেজিস্টারে নথিভুক্ত হবে। এছাড়া, সহকারী কমিশনার (ভূমি) স্বয়ং সরেজমিন তদন্ত করবেন বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধাদের জন্য নামজারির রেজিস্টার’নাম হবে সেই পৃথক রেজিস্টারের।

তিন দিনের মধ্যে সরেজমিন তদন্ত করে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সংশ্লিষ্টদের শুনানির জন্য নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আরও বলা হয়েছে, এর পরবর্তী ছয় কার্যদিবসের মধ্যে যথাযথ শুনানি শেষে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মামলাটি নিষ্পত্তি করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থাকবেন। পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডে রিপোর্ট পাঠাতে হবে।

আরও পড়ুন-যেন ফিল্মের চিত্রনাট্য! সাংকেতিক ভাষায় হত পাচার, জেরায় কবুল সতীশের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...