Saturday, April 4, 2026

রাজধানীতে বাড়ছে সংক্রমণ, প্রশ্নের মুখে সংসদের শীতকালীন অধিবেশন

Date:

Share post:

রাজধানীতে নতুন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাতিল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। তাছাড়া শীতকালে রাজধানীর বায়ু দূষণে সংক্রমণ নিয়ন্ত্রণে আসা কঠিন। তাই আর ঝুঁকি না নিয়ে সংসদের আগামী অধিবেশন বাতিল করতে পারে কেন্দ্র। পরিবর্তে আগামী বাজেট অধিবেশন খানিকটা দীর্ঘায়িত করা হতে পারে।

সংসদের দুটি অধিবেশনেই প্রভাব ফেলেছে কোভিড 19। বাজেট অধিবেশন চলাকালীনই এর দাপট শুরু হয় ভারতে। দেশ জুড়ে লকডাউন। ফলে মাঝপথেই বাতিল করে দিতে হয় অধিবেশন। তারপর বাদল অধিবেশন নিয়েও বিস্তর টানাপোড়েন হয়। শেষপর্যন্ত কঠোর করোনা বিধি মেনে সেই অধিবেশন ডাকা হলেও সংক্রমণ এড়ানো যায়নি। বাদল অধিবেশনের পর কমপক্ষে ৪০ জন সাংসদ কোভিড আক্রান্ত হন। মৃত্যু হয় রাজ্যসভার ৩ সাংসদের। দিল্লির পরিস্থিতি দেখে শীতকালীন অধিবেশনেথ ঝুঁকি আর নিতে চাইছে না সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতির উপর নজর রেখে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। শেষপর্যন্ত যদি শীতকালীন অধিবেশন সম্ভব না হয়, তাহলে আগামী বছর বাজেট অধিবেশনের সঙ্গে সেটা মিলিয়ে দেওয়া হতে পারে। এর আগে ১৯৭৫, ১৯৭৯ এবং ১৯৮৪ সালে বিভিন্ন কারণে সংসদের শীতকালীন অধিবেশন হয়নি। এ বছর যদি তাই হয়, সেটা স্বাধীন ভারতের ইতিহাসে চতুর্থবার হবে।

আরও পড়ুন- ইঁদুর বিড়ালের খুনসুটি এবার বড়পর্দায়, ফিরছে টম আর জেরি

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...