Monday, April 6, 2026

অমিত শাহের পর ২৪শে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, করবেন জনসভা

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরই সম্প্রতি বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে বাঁকুড়া। কিছুদিন আগে বাঁকুড়া ঘুরে গিয়েছেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচ্য ব্যক্তি শুভেন্দু অধিকারী। এবার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ নভেম্বর বাঁকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এবার শুধু প্রশাসনিক বৈঠক নয়, একটি জনসভাও করবেন। এমনটাই জানান তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা। অমিত শাহ ঘুরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংস্লিষ্ট মহল।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে যে পরিকল্পনার কথা জানানো হয়েছে, তাতে ২৪ তারিখ মুখ্যমন্ত্রী রবীন্দ্রভবনে জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন অর্থাৎ ২৫ নভেম্বর বাঁকুড়া সদর থানার শুনুকপাহাড়ীতে একটি জনসভা করে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সুবিধা দেবেন। ইতিমধ্যেই শুনুকপাহাড়ীর সভাস্থলের জায়গা পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকরা। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শুভাশিস বটব্যাল, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী-সহ বেশ কয়েকজন বিধায়ক এবং পুলিশ সুপার কোটেশ্বর রাও বাজার সংলগ্ন এলাকা ঘুরে দেখেন।

আরও পড়ুন:‘বঙ্গধ্বনি’ কর্মসূচিকে সামনে রেখে ভোট যুদ্ধে নামছে তৃণমূল

প্রাথমিকভাবে কোথায় মঞ্চ ও হেলিপ্যাড হবে, তা নিয়ে আলোচনাও হয়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাঁকুড়া সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রবল উৎসাহ তৈরি হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...