Saturday, June 20, 2026

মালদার প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

Date:

Share post:

প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে ৫ জনের মৃত্যু হয়েছে মালদা কালিয়াচক থানা এলাকায়। ওই ঘটনায় অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ।

আরও পড়ুন:বিজেপি নেত্রীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ষড়যন্ত্রের আশঙ্কা রাজনীতিবিদদের

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কালিয়াচক থানার স্কুলপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় ঘটনাটি ঘটেছে। ভয়াবহ বিস্ফোরণে জেরে আতঙ্ক ছড়ায় পার্শ্ববর্তী এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। ওই ঘটনায় অন্তত ৫ জন আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পাশাপাশি এই খবর প্রকাশ্যে আসার পরই মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফে। বৃহস্পতিবারই ক্ষতিপূরণের চেক দুর্গতদের হাতে তুলে দিতে মালদা যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...