Tuesday, June 23, 2026

এ বছর রবীন্দ্র সরোবরে ছটপুজো নয়: আগের নিষেধাজ্ঞা বহাল রেখে রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

এ বছর রবীন্দ্র সরোবরে করা যাবে না ছটপুজো- স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেএমডিএ-র তরফে সেখানে ছটপুজোর অনুমতি চেয়ে আবেদন করা হয়। সেই আবেদন এক কথায় খারিজ করে দেয় শীর্ষ আদালত। ন্যাশানল গ্রিন ট্রাইনুবাল এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বজায় রাখা হল।

আরও পড়ুন : রাজ্যের অনুমতি ছাড়া তদন্তে হস্তক্ষেপ নয় সিবিআইয়ের, নির্দেশ শীর্ষ আদালতের

কালীপুজোর আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ করা হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে শীর্ষ আদালত। কিন্তু বৃহস্পতিবার, শুনানিতে সেই আবেদন খারিজ করা হয়। পাশাপাশি, জাতীয় পরিবেশ আদালত ও কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। সেই রায় যেন কড়া ভাবে পালন করা হয়, তার নির্দেশও দেওয়া হয়।

এ বিষয়ে কেএমডিএ-র তরফে জানানো হয়, সরোবরের জলে যেন ফুল বা অন্যান্য সামগ্রী ফেলা না হয় বিষয়ে ব্যবস্থা করা হবে। কিন্তু শীর্ষ আদালত প্রশ্ন তোলে, পরে সেগুলি কোথায় ফেলা হবে? এর কোনও সদুত্তর মেলেনি বলে খবর। তখনই এই আবেদন নাকচ করে দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুন : আদালত অবমাননা না করে ছটপুজো পালন করুন, আবেদন মুখ্যমন্ত্রীর

গত বছর নিষেধাজ্ঞা অমান্য করে রবীন্দ্র সরোবরে গেট ভেঙে ভিতরে ঢুকে ছটপুজো করেন পুণ্যার্থীরা। সেই ঘটনার যাতে পুরনাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দিতে বলা হয়েছে। সুভাষ সরোবরের বিষয়ে আলাদা কোনও নির্দেশ না থাকলেও, সেখানও একই নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানা গিয়েছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...