Tuesday, June 23, 2026

আগামী বছরের শুরুতেই ভারতে কোভিড ভ্যাকসিন: আশার বাণী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও যথেষ্টই উদ্বেগের। বিশ্বের বিভিন্ন জায়গায় সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসেছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষ বর্ধন। সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানান, সামনের বছরের শুরুতেই ভারতে আসছে করোনার ভ্যাকসিন। জুন-জুলাই মাসের মধ্যে ২৫ থেকে ৩০ কোটি নাগরিককে কোভিডের ভ্যাকসিন দিয়ে দেওয়া সম্ভব হবে। তাঁর দাবি, সম্পূর্ণ দেশীয় প্রক্রিয়ায় তৈরি হবে এই টিকা।

একই সঙ্গে দিল্লিতে ফের সংক্রমণ ছড়ানো নিয়ে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দিল্লিতে পর্যাপ্ত মাত্রায় টেস্টিং হচ্ছে না। দিল্লির করোনা পরিস্থিতির উপর আপ সরকার ঠিকমতো নজর দিচ্ছে না। তাঁর মতে, করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে দিল্লি সরকারকে যে অর্থ সাহায্য করা হয়েছে, সেই টাকা কোন খাতে কীভাবে খরচা হয়েছে, সেই হিসেব যদি রাজ্য সরকার দিতে পারে, তবেই প্রয়োজনে আরও সাহায্য করা হবে। দিল্লির অতিমারি পরিস্থিতি মোকাবিলায় এইমস-এর অবসরপ্রাপ্ত চিকিৎক ও নার্সদের নিয়োগ করা হচ্ছে বলেও জানিয়েছেন ড হর্ষ বর্ধন। তবে, দিল্লিতে ফের লকডাউন জারির সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন-মানবদেহে ৯৫ শতাংশ কার্যকরী, আগামী বছরেই আসবে টিকা, দাবি ফাইজারের

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...