Saturday, April 4, 2026

করোনা বাধা হবে না বঙ্গ নির্বাচনে, ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের

Date:

Share post:

বিহার নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, অতিমারি পরিস্থিতির মাঝে বাংলা সহ অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। একেবারে সঠিক সময়ে আগামী মে-জুন মাসে বিধানসভা নির্বাচন হবে বলে ইঙ্গিত দিলেন তিনি।

করোনা পরিস্থিতিকে সঙ্গী করে সফলভাবে সম্পন্ন হয়েছে বিহার বিধানসভা নির্বাচন। যদি ওই নির্বাচনকে কেন্দ্র করে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তবে সে সবকে তোয়াক্কা না করেই রীতিমতো চ্যালেঞ্জের সঙ্গে সফলভাবে সম্পন্ন হয় বিহারের নির্বাচন প্রক্রিয়া। এবারও ঠিক একই পদ্ধতিতে বাংলা সহ অন্যান্য রাজ্যে নির্বাচন সম্পন্ন করার চ্যালেঞ্জ নেওয়া হল কমিশনের তরফ। আগামী মে-জুন মাসে পশ্চিমবঙ্গ সহ অসম তামিলনাড়ু পুদুচেরিতে বিধানসভা ভোটের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত রাজ্যের সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে বলে এদিন বুঝিয়ে দিয়েছেন কমিশনার সুনিল আরোরা। শুধু তাই নয় বিহারের পন্থাকে অবলম্বন করে শুরু হয়ে গিয়েছে ভোট যজ্ঞের প্রস্তুতি।

আরও পড়ুন:“হিন্দি ভাষীদের ভোটের দরকার, তার জন্যই ছটপুজো”, রাজ্য সরকারকে খোঁচা দিলীপের

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কমিশনার সুনীল অরোরা বলেন, করোনা পরিস্থিতির মধ্যে বিহারের নির্বাচন কার্যত চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে। তবে ভোটগ্রহণের সময় করোনা সংক্রমণের সম্ভাবনা রুখতে সমস্ত রকম জরুরি পদক্ষেপ করা হয়েছিল। ভোটার ভোট কর্মী নিরাপত্তাকর্মীসহ নির্বাচনের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল কমিশন। এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের অন্যান্য রাজ্যে এবার নির্বাচন করাতে ঠিক একই পদ্ধতিকে হাতিয়ার করে সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে তৈরি জাতীয় নির্বাচন কমিশন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...