Tuesday, June 23, 2026

নায়কের স্ত্রীর কারণে ছবি থেকে বাদ পড়েছিলাম, বিস্ফোরক সাক্ষাৎকার তাপসী পান্নুর

Date:

Share post:

স্পষ্টবক্তা বলে বরাবরই বদনাম আছে তাঁর। নেপোটিজম থেকে রাজনীতি, কোনও বিষয়েই গলা উঁচিয়ে কথা বলতে পিছুপা হন না অভিনেত্রী তাপসী পান্নু। শুরুর দিকে বিভিন্ন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কিছু ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘ফিল্মফেয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, “কেরিয়ারের শুরুর দিকে আমায় বিভিন্ন অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। নায়কদের স্ত্রীদের আমাকে পছন্দ হয়নি। তাই আমাকে বেশ কিছু ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল নায়িকা হওয়ার মতো সুন্দরী আমি নই।”

আরও পড়ুন : সলমন খানের অন্দরমহলে ঢুকে পড়ল করোনা, সেল্ফ আইসোলেশনে গোটা খান পরিবার

শুধু তাই নয়, নায়িকা আরও বলেন, “ধরো, আমি একটি ছবির ডাবিং করেছি। আমায় বলা হল, আমার সংলাপ নায়কের পছন্দ হয়নি। তাই সেটা বদলানো উচিত। আমাকে সেটি পরিবর্তন করতে বলা হলেও আমি রাজি হয়নি। তখন আমার অজান্তে ডাবিং আর্টিস্ট এনে সেই কাজটি করানো হয়েছিল। যেটা আমি পরে জানতে পারি।”

এখানেই শেষ নয়। তাপসির অভিযোগ, একবার তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল পারিশ্রমিক কমানোর। কারণ, নায়কের আগের ছবিটা চলে নি। একটি ছবিতে নায়কের মনে হয়েছিল, ছবির শুরুতে নায়িকার চরিত্রের সঙ্গে পরিচয়ের দৃশ্যটি বদলে দেওয়া উচিত। কারণ সেটা নায়কের চরিত্রের সঙ্গে পরিচয়ের দৃশ্যটি থেকে বেশি প্রাধান্য পাচ্ছে।

আরও পড়ুন : ফের টলিউডে করোনার থাবা, আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

২০১৩ সালে ‘চশমে বদ্দুর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তাপসী। তার আগে বেশ কয়েক বছর চুটিয়ে কাজ করেছেন দক্ষিণী ইন্ডস্ট্রিতে। এরপর বলিউডেও ‘পিঙ্ক’, ‘মুল্ক’, ‘থাপ্পড়’-এর মতো সফল ছবি দিয়েছেন অভিনেত্রী। তাপসী জানান, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। এবার থেকে যে সিনেমায় অভিনয় করে সন্তুষ্ট হবেন, তাতেই কাজ করবেন তিনি। তবে আপাতত তাঁর যাত্রাটা একটু কঠিন হলেও সেটা তিনি উপভোগ করছেন বলেই জানান তাপসী পান্নু।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...