Saturday, March 28, 2026

জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কল্যাণ

Date:

Share post:

জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শেওড়াফুলির নোনাডাঙা অ্যাথলেটিক ক্লাবের পুজোর উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।সেখানে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, “শিশির অধিকারী আমার পিতৃতুল্য। তাই অধিকারী পরিবারের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো”। নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেন কল্যাণ।

সম্প্রতি দলীয় ব্যানার ছাড়া বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে প্রচুর জল্পনা। তিনি যে কোনদিন শাসকদলের সঙ্গ ছাড়বেন বলে খবর শোনা যাচ্ছে। কেউ বলছেন, তিনি বিজেপিতে যোগ দেবেন। কেউ বলছেন, তিনি নতুন দল করবেন। তবে বৃহস্পতিবারের সভা থেকেও শুভেন্দু অধিকারী বলেন, “এখনও আমি রাজ্যের মন্ত্রী”। এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতবহ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন- বিএনপি অপপ্রচার চালিয়ে বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে : শেখ হাসিনা

 

 

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...