Wednesday, June 24, 2026

হাওড়া ব্রিজের ওপর চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

Date:

Share post:

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজের ওপর একটি মিনিবাসে আগুন লেগে যায়। তবে যাত্রীরা সবাই নিরাপদ বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পলাতক বাসের চালক ও কন্ডাক্টর।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতা থেকে হাওড়াগামী মিনিবাসে আগুন ধরে যায়। হরিনাভি-হাওড়া স্টেশন রুটের ওই মিনিবাসের ইঞ্জিনে লাগে আগুন।দ্রুতখালি করে দেওয়া হয় বাস। দ্রুত   ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।

আরও পড়ুন-পাক হামলার পাল্টা জবাব, POK-র জঙ্গি ঘাঁটিতে ‘পিন-পয়েন্ট স্ট্রাইক’ ভারতের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধের দিকে হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার সময় হাওড়া ব্রিজের মাঝামাঝি গিয়ে চালকের কেবিন থেকে ধোঁওয়া বেরোতে শুরু করে। তার জেরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীরা যে যার মতো নেমে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই বাসটিতে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগে যায়। চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...