Wednesday, June 24, 2026

২০২১-এ মুছে যাবে সিপিআইএম- পুজো উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

Date:

Share post:

বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুজো উদ্বোধনে গিয়ে বাম-কংগ্রেস জোট ও তৃণমূল সরকারকে একসঙ্গে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাম কংগ্রেস একসাথে হয়ে লড়াই করেও কিছুই করতে পারবে না। এমনিতেই বাংলায় সিপিআইএম নিশ্চিহ্ন হয়ে গেছে। ২০২১ এ আরো মুছে যাবে। বিজেপি রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে চায়না বলেও জানান দিলীপ ঘোষ।

বিশাল বিশাল প্রতিমার সঙ্গে আলোকসজ্জা এই চন্দননগরের জগদ্ধাত্রীপুজোর বৈশিষ্ট্য। কিন্তু এবার করোনা আবহে অনেকটাই ফিকে সেখানকার জগদ্ধাত্রীপুজো। বৃহস্পতিবার চন্দননগরের পুজোর পঞ্চমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে জনজোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দুটি পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি। চাউলপট্টি ও চুনাগলি পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অভিনেতা সুমন।

আরও পড়ুন- সুজাপুরে বিস্ফোরণস্থল পরিদর্শন, আর্থিক সাহায্য প্রদান ফিরহাদের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...