Wednesday, June 24, 2026

সুজাপুরে বিস্ফোরণস্থল পরিদর্শন, আর্থিক সাহায্য প্রদান ফিরহাদের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহে বিস্ফোরণে মৃতদের পরিবারের হাতে দিলেন ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সকালে মালদহের সুজাপুর বাসস্ট্যান্ডের কাছে এক প্লাস্টিক কারখানায় আচমকা বিস্ফোরণ ঘটে। এদিন বিকেলেই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হেলিকপ্টারে তিনি কলকাতা থেকে মালদায় পৌঁছন। সোজা যান সুজাপুরের ঘটনাস্থলে। এলাকা ঘুরে তিনি সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি মালদহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

বিস্ফোরণের ঘটনার তদন্ত জেলার পুলিশ সুপার নিজেই করছেন বলে জানান তিনি। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি সরাসরি খারিজ করে দেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- মাস্ক না পরলে দিতে হবে ২০০০ টাকা জরিমানা, জানালেন মুখ্যমন্ত্রী

ঘটনাস্থল দেখার পরে সুজাপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারের প্রতিনিধিদের হাতে দু লক্ষ টাকা করে চেক প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। পরে মালদা মেডিক্যাল কলেজ হাসাপতালে গিয়ে আহতদের দেখেন। তাঁর সঙ্গে জেলাশাসক, মৌসম বেনজির নূর ছাড়াও পুলিশ সুপার অলোক রাজোরিয়া এবং ইংরেজবাজার এর বিধায়ক নীহার রঞ্জন ঘোষ সহ অনেকে ছিলেন। পুরমন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সবরকম সহায়তার আশ্বাস দেন।

এদিন সকালে মালদায় প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়। জখম হন ৫ জন।

আরও পড়ুন- সংসদে বঙ্গবন্ধুর ভাষণের সম্পাদিত কপি সম্প্রচার: দায় চাপলো বেতারের ঘাড়ে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...