Wednesday, March 25, 2026

“নো ইন্দিরা, নো কংগ্রেস”, প্রাক্তন প্ৰধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে “গরিবি হটাও” ডাক রোহনের

Date:

Share post:

আজ, ১৯ নভেম্বর। দেশের সর্বকালের অন্যতম সেরা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৩তম জন্ম বার্ষিকী। সেই উপলক্ষ্যে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের নতুন প্রজন্মের নেতা রোহন মিত্র। প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করে রোহন ফের একবার “গরিবি হটাও”-এর স্লোগান তুললেন। প্রধানমন্ত্রী থাকাকালীন এমন মন্ত্রেই দেশবাসীকে দীক্ষিত করার চেষ্টা করেছিলেন ইন্দিরা গান্ধী।

এদিন টুইট করে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রের পুত্র রোহন। তিনি লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধায় স্মরণ করি। ইন্দিরা গান্ধীর দেশজুড়ে গরিবি হটাও ডাক দিয়েছিলেন। আজও তাঁর সেই কালজয়ী স্লোগান প্রাসঙ্গিক। গোটা দেশ তাঁর আদর্শে অনুপ্রাণিত।”

রোহন আরও লেখেন, ” ইন্দিরা গান্ধী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সেবা করেছেন। গরীব ও প্রান্তিক মানুষ জন্য তাঁর অবদান আজও মনে রেখেছেন দেশবাসী। সারা ভারতের মানুষের হৃদয়ে আজও বিরাজমান ইন্দিরা গান্ধী।”

সবশেষে রোহন তাঁর প্রয়াত বাবা সোমেন মিত্রর উদ্ধৃতি উল্লেখ করে লেখেন, “নো ইন্দিরা নো কংগ্রেস। ইন্দিরাজি অমর রহে।”

আরও পড়ুন:প্রাণ হারালেন প্রথম সারির যোদ্ধারা, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ফের মৃত্যু ৫ চিকিৎসকের

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...