Saturday, April 4, 2026

মাস্ক না পরলে দিতে হবে ২০০০ টাকা জরিমানা, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মাস্ক না পরলে জরিমানা দিতে হবে ২০০০ টাকা। দিল্লির এমন কঠিন পরিস্থিতি বিবেচনা করেই দলীয় বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে আগামী কয়েকদিনের জন্য কয়েকটি বাজার বন্ধ করে দেওয়া হতে পারে। সরকার এ ব্যাপারে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছিলেন কেজরিওয়াল। সোমবারই দিল্লির সরকারের তরফে জানানো হয়েছিল যে, আপাতত লকডাউন হবে না রাজধানীতে।

জলাশয়ে ছটপুজো না করার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। একসঙ্গে ছটপুজো করলে কোভিডে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা কেজরিওয়ালের। তিনি বলছেন, বেসরকারি হাসপাতালগুলিতে নন-আইসিইউ বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সোমবারই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছিলেন, দিল্লিতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের চূড়ান্ত পর্যায় পেরিয়ে গিয়েছে। সেই কারণে রাজধানীতে ফের লকডাউনের কোনও প্রয়োজন নেই। ফের লকডাউন করাটা কার্যকরী পদক্ষেপ হবে না বলে মত তাঁর। জৈন বলেন, ‘সবার মাস্ক পরাটা আরও অনেক বেশি কার্যকরী হবে।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...