Tuesday, June 23, 2026

জগদ্দলে যুবক খুনের ঘটনায় উত্তেজনা তুঙ্গে

Date:

Share post:

উত্তর ২৪পরগনার জগদ্দলে কুপিয়ে, বোমা মেরে এক  যুবক খুনের ঘটনায় উত্তেজনা তুঙ্গে। নিহত যুবক তাদের দলীয় কর্মী বলে দাবি তৃণমূলের। বুধবার রাতে ওই ঘটনা ঘটে। মৃতের পরিবার অভিযোগ করেছে, পালঘাট রোডের বাসিন্দা, ২২ বছরের আকাশ প্রসাদকে গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরিচিত কয়েকজন। তাঁকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- ফের টলিউডে করোনার থাবা, আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

তাদের আরও অভিযোগ, এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত । কারণ, নিহত যুবক তৃণমূলের কর্মী ।

যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে RAF। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...