Friday, April 3, 2026

বিয়ে করতে চলেছেন টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলর, পাত্রী কে জানেন?

Date:

Share post:

আবারও মন ভাঙতে চলেছে শয়ে শয়ে বাঙালি কন্যার। কারণ, টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলরের তালিকা থেকে বাদ পড়তে চলেছে অনির্বাণ ভট্টাচার্যের নাম। বুঝলেন না? আগামী সপ্তাহেই নাকি বিয়ের পর্ব সেরে ফেলছেন তারকা। না না, সিনেমার পর্দায় নয়, একেবারে বাস্তবেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টলিপাড়ার অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে এমন গুঞ্জন…।

শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা। আগামী ২৬ নভেম্বর বিয়ের দিন ঠিক হয়েছে বলেও সূত্রের খবর। বিশাল অনুষ্ঠান নয়, একেবারে দুপক্ষের কাছের কিছু মানুষের উপস্থিতিতে রেজিস্ট্রি করবেন অনির্বাণ-মধুরিমা। তার পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, সল্টলেকের ন‌্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠরা।

তবে এসবই এখনও পর্যন্ত গুঞ্জন। অনির্বাণ নিজে বিয়ে নিয়ে মুখ খোলেননি। তবে জানা যাচ্ছে, পাত্রী মধুরিমা গোস্বামীর ছোটোবেলা কেটেছে একেবারেই সাংস্কৃতিক আবহে। তাঁর বাবা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মুকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। মধুরিমা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নাটকের সূত্র ধরেই দুজনের আলাপ ও বন্ধুত্ব। বহু নাটকে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। অনির্বাণের মতোই তিনিও সমাজ ও রাজনীতি সচেতন মানুষ। দু’জনেই সংস্কৃতি জগতের, ফলে মনের মিলটা তৈরি হয়েছিল সেখান থেকেই।

গত বছর থেকেই নানাসময়ে অনিবার্ণের বিযের খবর সংবাদমাধ্যমে ঘোরাফেরা করেছে। এই বছরই যে গাঁটছড়া বাঁধবেন অনিবার্ণ সেই জল্পনা বহুদিনের। তবে অতিমারীর জেরে সেই প্ল্যানিংয়ে হেরফের হয় বলে খবর। মাসখানেক আগে অভিনেতা নিজেও বলেছিলেন, সময় এলে তিনি নিজেই সবটা জানাবেন, তবে এখনই নয়। অবশেষে সেই শুভক্ষণ আগত। চারহাত এক হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আরও পড়ুন- ব্রাত্য থাকা দলের পুরোনো নেতাদের পুনর্বাসন দিলেন সোনিয়া

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...