Saturday, March 14, 2026

ফেসবুকের কাছে ৩৭১ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ

Date:

Share post:

ফেসবুকের কাছে ৩৭১ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে ৪৪ শতাংশ ক্ষেত্রে কিছু তথ্য দিয়েছে ফেসবুক। ২৪১টি অনুরোধের মধ্যে ৯৯টি জরুরি অনুরোধ ছিল। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ অনুরোধগুলো করা হয়।

বিভিন্ন দেশের সরকার ফেসবুক কর্তৃপক্ষের কাছে কী ধরনের অনুরোধ জানায়, তা তুলে ধরতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। তবে এতে কোন ধরনের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা উল্লেখ করা হয়নি। সূত্র জানিয়েছে, ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধে সাড়া দেয় কর্তৃপক্ষ।

বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যমটির তথ্য অনুযায়ী, ফেসবুকের কাছে সরকারের তথ্য চাওয়ার হার তুলনামূলকহারে বাড়ছে। গত বছরের শেষ ছয় মাসে ফেসবুকের কাছে ১৭৯টি অনুরোধ করেছিল সরকার। এ সময় ৪৫ শতাংশ ক্ষেত্রে সাড়া দেয় ফেসবুক।

বিশ্বজুড়েই ফেসবুকের কাছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার বেড়ে গেছে। এ বছরের প্রথম ছয় মাসেই ফেসবুকের কাছে ২৩ শতাংশের বেশি তথ্য চাওয়া হয়েছে।

এ সময় ফেসবুকের কাছে অনুরোধ গেছে এক লাখ ৪০ হাজার ৮৭৫টি। সবচেয়ে বেশি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ভারত, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য বছরের প্রথম ছয় মাসে ৬১ হাজার ৫২৮টি অনুরোধ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

আরও পড়ুন- রয় কৃষ্ণর গোলে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল এটিকে- মোহনবাগান

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...