Thursday, March 19, 2026

ব্রাত্য থাকা দলের পুরোনো নেতাদের পুনর্বাসন দিলেন সোনিয়া

Date:

Share post:

তিনটি নতুন কমিটি ঘোষণা করেছেন সোনিয়া৷ সেই কমিটিতেই ঠাঁই মিলেছে শশী থারুর, গুলাম নবি আজাদ, বীরাপ্পা ময়লি এবং আনন্দ শর্মার মতো ‘‌বিক্ষুব্ধ’ নেতারা। আছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদাম্বরমও। বিশেষ উল্লেখ যোগ্য, তিনটি কমিটিতেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং।

গান্ধী পরিবারের বিরুদ্ধে কংগ্রেসের শীর্ষমহল থেকেই বেশ কিছদিন ধরে আওয়াজ উঠেছে৷ এই তথাকথিত ‘বিক্ষুব্ধ’দের মধ্যেই আছেন মনমোহন সিং ছাড়া সদ্যগঠিত তিন কমিটিতে জায়গা পাওয়া নেতারা৷ বিহার ভোটের ফল হতাশজনক হওয়ায় আরও বেশি করে কংগ্রেসের অন্তর্কলহের খবর বাইরে আসছিল। একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রকাশ্যেই সোনিয়া-রাহুলের বিরুদ্ধে মুখ খুলেছেন৷ অনেকে আবার চিঠিও লেখেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনিয়া গান্ধী শেষপর্যন্ত ৩টি নতুন কমিটি ঘোষণা করেছেন ৷ এই কমিটিগুলিতে অবশ্য জায়গা পাননি দিনদুয়েক আগে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরির সঙ্গে বিতর্কে জড়িয়ে যাওয়া প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল৷ সিব্বলকে বাইরে রেখে এই নতুন ৩ কমিটিতে আনা হয়েছে শশী থারুর, গুলাম নবি আজাদ, বীরাপ্পা ময়লি এবং আনন্দ শর্মাকে৷ এরা সকলেই ‘‌বিক্ষুব্ধ’ নেতা হিসেবে পরিচিত। পি চিদাম্বরমও আছেন।

সোনিয়া গান্ধী যে তিনটি কমিটি গঠন করেছেন সেগুলি হলো, জাতীয় নিরাপত্তা কমিটি, বিদেশনীতি কমিটি এবং অর্থনীতি বিষয়ক কমিটি৷ এই তিন বিষয়ে সোনিয়া গান্ধীকে পরিস্থিতি জানানো ও দলের অবস্থান কী হবে তা ঠিক করাই কমিটির কাজ হবে। এই তিন কমিটিতেই রয়েছেন ডঃ মনমোহন সিং। প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদাম্বরমকে রাখা হয়েছে অর্থনীতি সংক্রান্ত কমিটিতে। বিদেশনীতি বিষয়ক কমিটিতে রয়েছেন আনন্দ শর্মা এবং শশী থারুর ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে জায়গা পেয়েছেন গুলাম নবি আজাদ এবং বীরাপ্পা মৌলি। প্রসঙ্গত, শশী থারুর, গুলাম নবি আজাদ, বীরাপ্পা ময়লি এবং আনন্দ শর্মা দলের অন্দর যে ঠিক নেই, সেকথা জানিয়ে সরাসরি সোনিয়াকে চিঠি লিখেছিলেন।

এদিকে, দিল্লিতে বেড়েই চলেছে দূষণ৷ দূষণের হাত থেকে বাঁচতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আগামী এক সপ্তাহ দিল্লির বাইরে থাকবেন। সঙ্গে থাকবেন রাহুল গান্ধী৷

কংগ্রেসের তরফে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শেই সোনিয়া গান্ধী দিল্লীর বাইরে দূষণমুক্ত পরিবেশে কয়েকদিন কাটাবেন। রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে আজই গোয়ার পানাজি পৌঁছে গিয়েছেন সোনিয়া গান্ধী৷ গত কয়েক বছর ধরে সোনিয়া গান্ধী শীতের মরশুমে দিল্লির বাইরে কাটান। কংগ্রেস বলেছে, দিল্লির বেড়ে চলা দূষণের কারনে সোনিয়া স্বাস্থ্য খারাপ হওয়ার বিপদ আছে। গত বছরও তিনি দু’সপ্তাহের জন্য গোয়ায় কাটিয়েছিলেন।

প্রসঙ্গত, এ বছরের দীপাবলীতে দিল্লির দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেশি ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্টেই একথা বলা হয়েছিল৷

আরও পড়ুন- নিরাপত্তার মধ্য দিয়ে হুগলিতে পালিত ছটপুজো

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা – নিরাপত্তা ঘিরে জরুরি বৈঠক হাইকোর্টে

এসআইআর সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় কলকাতা হাইকোর্ট-এ জরুরি বৈঠক। সকাল ১০টা নাগাদ প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে শুরু হয়...

টি২০ বিশ্বকাপ জিতেই দিল্লি হাইকোর্টে গম্ভীর, মামলা করলেন কার বিরুদ্ধে?

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছেন। সামনেই আইপিএল, আপাতত কিছুদিনের বিশ্রাম টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কিন্ত...

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায়...

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...