Thursday, March 19, 2026

আন্তর্জাতিক ক্রিকেট খেলার বয়স বেঁধে দিল আইসিসি

Date:

Share post:

একের পর এক আইসিসির নিয়মের পরিবর্তন। দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বৈঠকে বৃহস্পতিবার সিদ্ধান্ত হলো, ১৫ বছর না হলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যাবে না। পুরুষ,মহিলা দুই ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বয়সের কোনও সীমা নির্দিষ্ট ছিল না।

এই সিদ্ধান্তের মূল কারণ, ১৫ বছরের খেলোয়াড়দের শারীরিক চোট আঘাতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সারা পৃথিবীর আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম কড়া ভাবে মেনে চলতে হবে।

তবে দ্বিতীয় পথও খোলা থাকছে। অসাধারণ প্রতিভাধর ব্যতিক্রমী কারওর বয়স ১৫ বছরের কম হলে তারজন্য সেই দেশের বোর্ডকে আইসিসির কাছে আবেদন করতে হবে। আইসিসি সেক্ষেত্রে দেখবে সেই খেলোয়াড়ের মানসিক গঠন, এবং খেলার অভিজ্ঞতা।

১৪ বছর ২২৭ দিনে পাকিস্তানের হাসান রাজা সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ১৯৯৬ সালে তিনি প্রথম খেলেন। মাত্র ৭টি টেস্ট ও ১৬টি ওয়ান ডে খেলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন থেমে যায়। ভারতে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন শচীন তেন্ডুলকার, ১৬ বছর ২০৫ দিনে।

আরও পড়ুন- কৃত্রিম জলাশয়ে ছটপুজোর সুযোগ করে নজির গড়ল সন্তোষ মিত্র স্কোয়ার

Related articles

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...