Wednesday, June 24, 2026

‘বহিরাগত’ ইস্যুতে দিলীপ এবার দুই প্রাক্তন সাংসদকে টেনে আনলেন

Date:

Share post:

‘বহিরাগত’ ইস্যুতে এবার তৃণমূলের দুই প্রাক্তন সাংসদকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। শুক্রবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রশ্ন তোলার পর শনিবার রাজ্য বিজেপি সভাপতির টার্গেট কেডি সিং ও হাসান ইমরান। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপির পঞ্চপাণ্ডব যে বহিরাগত, সেটা নিজেরাই প্রমাণ করছে রাজ্য বিজেপি। কারণ, এখন ‘ভুয়ো বহিরাগত চিহ্নিতকরণের তাগিদ দেখেই তা পরিষ্কার হয়ে যাচ্ছে।

শনিবার এক সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিং এবং হাসান ইমরান দুজনেই অন্য রাজ্য থেকে এসেছিলেন। তাহলে তাঁদের কীভাবে সংসদ করে পাঠাল তৃণমূল? একইসঙ্গে দিলীপ বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহরা যখন অন্যান্য রাজ্যে ভোট প্রচারে যান, তখন সেখানে তাঁদের বহিরাগত তকমা দেওয়া হয় না। অথচ বাংলায় এলেই তাঁরা বহিরাগত হয়ে যান। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল দলের অভ্যন্তরেই বহিরাগতকে ঘিরে অভিযোগ তৈরি হয়েছে। সেই কারণেই তারা এইসব তত্ত্ব সাজাচ্ছে।

আরও পড়ুন:শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার শ‍্যামবাজারে, তৃণমূল বলছে “বড় ছক”

বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে রাজ্যে নাশকতা চালাচ্ছে। তারা এখানে খাগড়াগড় বিস্ফোরণ ঘটিয়েছিল। আর মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় সেই ধরণের বিস্ফোরণই ঘটেছে। এ ঘটনায় তদন্তের দাবি জানান তিনি।

দিলীপের দাবি, বাংলায় বিজেপির উপরে আস্থা রাখছে সব সম্প্রদায়ের মানুষ। এমনকী দলিতরাও বিজেপির পাশে দাঁড়াচ্ছেন, দাবি রাজ্য সভাপতির।

শুভেন্দু অধিকারীর নামে কলকাতার দুটি জায়গায় এদিন পোস্টার দেখা গিয়েছে। তার মধ্যে শ্যামবাজারে শুভেন্দু অধিকারীর পোস্টারের দুদিকে দিলীপ ঘোষের পোস্টারও চোখে পড়েছে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, শুভেন্দু অধিকারীকে বিজেপির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

রাজ্যে করোনা পরীক্ষার কম হচ্ছে বলে সংক্রমণ সংখ্যা কম থাকছে বলে অভিযোগ দিলীপের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...