Wednesday, June 24, 2026

শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার শ‍্যামবাজারে, তৃণমূল বলছে “বড় ছক”

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা মাঝে ফের পোস্টার। এবার খোদ কলকাতা শহরে। “দাদা সকাল আনবে বাংলায়”। মন্ত্রী শুভেন্দু অধিকারী সমর্থনে এবার এমনই পোস্টার পড়লো উত্তর কলকাতা শ‍্যামবাজার চত্বরে। শনিবার এই পড়া নিয়ে শ‍্যামবাজার এলাকায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। যদিও পোস্টারের নিচে “দাদার অনুগামী” লেখা থাকলেও কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার সাটিয়েছে তা নিয়ে জোর জল্পনা। অনেকে বলছেন, শুভেন্দুর কথাতেই এই পোস্টটার পড়েছে শ্যামবাজারে। কেউ আবার বলছেন, এটা বিজেপির চাল। আবার একটা অংশ মনে করছে, তৃণমূলের বিক্ষুব্ধ এবং শুভেন্দুপন্থীরা এই কাজ করে থাকতে পারে।

আরও পড়ুন:বাড়ি থেকে উদ্ধার মাদক, কমেডিয়ান ভারতী সিংকে সমন এনসিবির

এদিন তৃণমূল কংগ্রেস ভবনের সাংবাদিক বৈঠকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি সরাসরি বলেন, “শুভেন্দু খুব ছোটবেলা থেকে তৃণমূল কংগ্রেস করছে। এখনও সে তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ নেতা। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলাচ্ছে শুভেন্দু। আর যে পোস্টারের কথা আপনারা বলছেন সেটা আমি দেখিনি। শুনিনি। যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে বলব এটা একটা বড় ছক। একটি বড় রাজনৈতিক দলের বড় ছক।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...