Wednesday, June 24, 2026

দিলীপকে ‘ভাইরাস’ আখ্যা অনুব্রতর, “বেশি ডায়ালগ বাজি করে লাভ নেই” পাল্টা দিলীপ

Date:

Share post:

এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘ভাইরাস’ বলে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার বীরভূমের ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল। সেখানেই তিনি এই মন্তব্য করেন। “বেশি ডায়ালগ বাজি করে লাভ নেই”- অনুব্রতকে পাল্টা কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।

সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের নাম না করে বিজেপিতে যোগদানের জন্য আহ্বান জানান। এদিন সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের জবাবে অনুব্রত মণ্ডল বলেন, “ও তো পুরো ভাইরাস। ওর মতন ভাইরাস ওয়েস্টবেঙ্গলে আছে না কি? আমাকে তো নাম না করে বিজেপিতে যাওয়ার কথা বলেছে। আমি এবার ওকে বলছি তুমি তৃণমূলে এসো”।

আরও পড়ুন- তৃণমূল ভবনে “বিক্ষোভ”: কাকলি বললেন গণতন্ত্র, কটাক্ষ দিলীপের

এদিন অবশ্য সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ, অনুব্রত মণ্ডলের নাম করেই বলেন, “উনি ঢাক বাজানো নিদান দিয়েছিলেন। আমি ধামসা নিয়ে বীরভূমে গিয়েছিলাম। কোনও ঢাকের আওয়াজ শুনিনি। ফের বীরভূম যাব”। “বেশি ডায়ালগ বাজি করে লাভ নেই” বলে অনুব্রতকে পাল্টা কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন- জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...