Wednesday, June 24, 2026

জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং

Date:

Share post:

গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং। জেরার পর কমেডিয়ান ভারতী সিংকে গ্রেফতারের রাস্তাতেই হাঁটলো এনসিবি। বি-টাউনে মাদক কাণ্ডে আজ, শনিবার দুপুরে তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপরই তাঁকে টানা জেরা করা হয়। অবশেষে আজ, শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ফের বিনোদন জগতে মাদক যোগের বড়সড় হদিশ। প্রখ্যাত কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেএনসিবি। আজ, শনিবার মুম্বইয়ে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সে ভারতীর বাড়িতে হানা দেয় এনসিবির একটি বিশেষ টিম। তল্লাশিতে অল্প পরিমাণ মাদক মিলেছে বলে জানিয়েছে এনসিবি। সেই সূত্রে কমেডিয়ান ভারতী ও তাঁর স্বামীকে সমনও পাঠায় এনসিবি। এদিনই দুপুরে এনসিবি দফতরে হাজিরাও দেন ওই দম্পতি। এনসিবি সূত্রে খবর, সম্প্রতি কয়েকজন মাদক কারবারীকে জেরা করে ভারতীর নাম উঠে এসেছিল।

উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিনোদন জগতের সঙ্গে মাদক যোগ নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। মাদক সাপ্লায়ারদের জেরা ও হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে নাম উঠে আসে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন-সহ একঝাঁক তারকার। একবার এনসিবির জেরার মুখেও পড়তে হয়েছে তাঁদের। অন্যদিকে, মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।

আরও পড়ুন- অরুণের পর এবার মালা, হোয়াইট হাউসে আরও মজবুত ‘ভারতীয় শিকড়’

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...