Thursday, June 25, 2026

বিধি মেনে এবার ছাড় খোলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানও: মুখ্যসচিব

Date:

Share post:

রাজ্যে সাংস্কৃতিক জগতের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবারই সে বার্তা দিয়েছেন তিনি। বিধি মেনে এবার ছাড় খোলা মাঠে অনুষ্ঠানেও।আনলক পরিস্থিতিতে সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র-সহ বেশ কয়েকজন সাংস্কৃতিক জগতের মানুষের আবেদনের ভিত্তিতে অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অনুমতি দেওয়া হয়েছিল যাত্রাতেও।

আরও পড়ুন- বিজেপির সঙ্গেই থাকবে AIADMK, শাহর সফরেই মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা বিধি মেনে সেই অনুমতিতে কিছুটা শিথিলতা আনা হল। 50% দর্শক নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার পাশাপাশি খোলা জায়গায় অর্থাৎ যেখানে কোনও ছাদ নেই, এমন জায়গায় শারীরিক দূরত্ব বিধি মেনে অনুষ্ঠান করা যাবে। রাজ্যে এই অনুমতি দেওয়া হল। শনিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী সাংস্কৃতিক জগতের মানুষের পাশে আছেন। তাদের যেকোনো রকম অসুবিধায় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। করোনার কারণে দীর্ঘ লকডাউন এবং বিধিনিষেধের ফলে বন্ধ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এর ফলে আর্থিক অনটনে পড়েছিলেন শিল্পী এবং শিল্পজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সেই কথা মাথায় রেখেই অনুমতি দিল রাজ্য সরকার। তবে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং শারীরিক দূরত্বও বিধি মেনে চলার নিয়ম পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই ছাড়ে খুশি বাংলার শিল্প সংস্কৃতি জগতের ব্যক্তিরা।

আরও পড়ুন- জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...