Wednesday, June 24, 2026

অরুণের পর এবার মালা, হোয়াইট হাউসে আরও মজবুত ‘ভারতীয় শিকড়’

Date:

Share post:

আমেরিকার মসনদে জো বাইডেনের ডেপুটি হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে ইতিমধ্যেই চিনে ফেলেছে গোটা বিশ্ব। পাশাপাশি বাইডেনের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অরুণ মজুমদার। এবার আমেরিকার শাসনক্ষমতায় ভারতীয় শিকড় আরও খানিক মজবুত হলো। শুক্রবার ভারত-মার্কিন বংশোদ্ভূত মালা আডিগাকে হবু ‘ফার্স্ট লেডি’, অর্থাৎ জিল বাইডেনের নীতি নির্ধারকের পদে বসান হল।

শুরু থেকেই একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন জো বাইডেন। সেই তালিকায় তামিলনাড়ুর কমলা হ্যারিসকে উপরাষ্ট্রপতি পদ দেওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় বসিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অরুণ মজুমদারকে। এরপর মালা আডিগারকে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ। অবশ্য মালা আডিগার সঙ্গে বাইডেনদের সম্পর্ক অনেক দিনের। বাইডেন-কমলা হ্যারিস প্রচারের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছিলেন তিনি। ছিলেন বাইডেন ফাউন্ডেশনের হায়ার এডুকেশন অ্যান্ড মিলিটারি ফ্যামিলিজ বিভাগের প্রধান হিসেবেও। বারাক ওবামার প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

আরও পড়ুন:বিজেপির সঙ্গেই থাকবে AIADMK, শাহর সফরেই মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ইলিনয়েসের বাসিন্দা মালা আডিগা গ্রাজুয়েট হয়েছেন আমেরিকার গ্রিনেল কলেজ থেকে। পাশাপাশি তিনি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব মিনেসোটা স্কুল অব পাবলিক হেলথ ও ইউনিভার্সিটি অব শিকাগো ল স্কুলেও। এরপর দীর্ঘদিন ধরে শিকাগোর একটি আইন বিষয়ক সংস্থায় পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি। পেশায় আইনজীবী মালা এরপর ২০০৮ সালে বারাক ওবামার হয়ে নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত হন।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...