Sunday, March 15, 2026

সারাদিন রুটি খান? কী হতে পারে জানেন

Date:

Share post:

বাঙালির ভাতেই তৃপ্তি। কখনও ঘি, ভাত, ডিম সিদ্ধ, আলুভাতে। আবার কখনও রকমারি মাছ। মাছ ভাত ছাড়া বাঙালির জীবন অচল। তবে এখন বহু বাঙালিই কমিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরিমাণ। সেটা হতে পারে নানা রোগের কারণে বা ডায়েটিংয়ের কারণে। যদিও ‘ডায়েট’ এই শব্দটির সঙ্গে বাঙালির একেবারে পরিচয় নেই বললেই চলে। তবে এখন লাঞ্চে ভাত থাকলেও রাতের বেলা ভাত খান না অনেই আছেন। ভাত না রুটি, রাতের খাবারের জন্য কোনটি ভাল আর কোনটি শরীরের জন্য ক্ষতিকর, এই নিয়ে বিস্তর তর্জা অব্যাহত। তবে বিশেষজ্ঞদের মতে রাতের বেলা রুটি খেলেও বাড়ছে কঠিন রোগ, জেনে নিন বিশেষজ্ঞদের মতামত।

দুপুর বেলা ভাত বা রুটি দুটোই খাওয়া যায়। কিন্তু রাতের বেলায় কী খাবেন আর কী খাবেন না তা নিয়েই নাজেহাল। ভাত, রুটির তর্জায় বিশেষজ্ঞদের মত কিন্তু পুরোই আলাদা। দিনের বেলা ভাত খেলেও রাতের বেলা ভাতের বদলে রুটি মাস্ট। কিন্তু অতিরিক্ত রুটি খাওয়াও শরীরের জন্য ভাল নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকরই রাতে রুটি মাস্ট ৷ এখন রাস্তার মোড়ে মোড়ে রুটির দোকানের বাড় বাড়ন্ত ৷ পছন্দের কোনও তরকারির সঙ্গে রাতে রুটি খাওয়াটা জমে যায়৷

কিন্তু জানেন কি রুটি উপকারী না অপকারী?

গমে অতিরিক্ত পরিমাণে গ্লুটেন থাকে যা বহু মানুষই সহ্য করতে পারে না। তার থেকে নানা রকম পেটের রোগ দেখা দেয়। গমের তৈরি নানা জিনিস যেমন, পাউরুটি, রুটি ইত্যাদি খেলে রক্তচাপের সমস্যা ও বৃদ্ধি পেতে পারে। গমে সাইটিক অ্যাসিড উপস্থিত থাকে। যা শরীরের প্রয়োজনীয় উপাদান ক্যালশিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদির মাত্রা কমিয়ে দেয়৷ গমের তৈরি জিনিস বেশি খেলে মস্তিষ্কের নানা রোগও দেখা যায়। গম খেলে কোলেস্টেরলের মাত্রা ও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে গমের তৈরি খাদ্য বেশি পরিমাণে খেলে বেড়ে যায় ত্বকের বয়স। অল্প সময়ের মধ্যেই ত্বক কুঁচকে যায় এবং বুড়িয়ে যায়।

এবার আপনারাই ভেবে দেখুন ভাত খাবেন না রুটি।

আরও পড়ুন-বৈশাখী কে? চিনি না তো! শোভন বান্ধবীকে বিদ্রূপ কাকলির

spot_img

Related articles

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...