Thursday, June 25, 2026

ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের

Date:

Share post:

ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। চিঠির পর এবার টুইট করলেন তিনি। রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। সেই প্রসঙ্গেই ফের টুইট করলেন তিনি।

শনিবার সকালে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে মহিলাদের উপর অত্যাচার এবং নির্যাতন প্রসঙ্গে তিনি যে তথ্য তুলে দিয়েছিলেন সেই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব কিংবা স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব কেউই কোন প্রতিক্রিয়া দেননি বলে অভিযোগ করে বিষয়টি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন ধনকড়।

আরও পড়ুন- শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার শ‍্যামবাজারে, তৃণমূল বলছে “বড় ছক”

রাজ্য প্রশাসন রাজনৈতিক নিরপেক্ষতা পালন করছে না, উল্টে দলের অঙ্গুলি হেলনে চলছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ ও প্রশাসনের রাজনীতিকরণ দুর্ভাগ্যজনক এবং গণতন্ত্রের পক্ষে হানিকর বলে মত রাজ্যপালের।

এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন জগদীপ ধনকড়। তার আগে জেলাওয়াড়ি পরিসংখ্যান তুলে জানিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলায় মহিলাদের উপর নির্যাতনের পরিসংখ্যান। এদিন ফের সেই প্রসঙ্গ তুলে রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেন।

যদিও রাজ্যপালের দেওয়া পরিসংখ্যান সঠিক নয় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন- শিক্ষায় রবীন্দ্রনাথ, সাহসিকতায় নেতাজি, প্রশাসনে মমতা: বিজেপিকে আক্রমণ কাকলির

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...