Saturday, April 4, 2026

হল ফাঁকা! আপাতত একসঙ্গে ঝাঁপ ফেলল কলকাতার একাধিক সিঙ্গল স্ক্রিন

Date:

Share post:

দীর্ঘদিন বন্ধ থাকার পরে সিনেমা হল খুললেও করোনা বিধি মেনে এবং একইসঙ্গে সংক্রমণের আশঙ্কায় দর্শক সংখ্যা খুবই কম। এই পরিস্থিতিতে শো চালানোর খরচ টানতে না পেরে আপাতত ঝাঁপ ফেলল কলকাতার বেশ কয়েকটি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল। শনিবার থেকে একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল একাধিক সিঙ্গল-স্ক্রিন। তালিকায় প্রিয়া, মেনকা, প্রাচী, জয়া, অশোকার মতো একাধিক সিনেমা হল রয়েছে।

দীর্ঘ লকডাউন ও আনলক পর্বে বন্ধ ছিল রাজ্য তথা দেশের সমস্ত প্রেক্ষাগৃহ। অবশেষে অক্টোবর মাসের মাঝামাঝি ফের রাজ্যে খুলেছিল সিনেমা হল। কিন্তু সংক্রমণ এড়াতে একাধিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে সামাজিক সুরক্ষাবিধি বেধে চলতে হচ্ছিল। এর জেরে খুব কম সংখ্যক দর্শকের যাচ্ছিলেন সিনেমা হলে- এমনটাই মত হল মালিকদের। এই পরিস্থিতিতে আপাতত সিঙ্গল স্ক্রিন হলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তাদের মতে, সিনেমা হল চালু রাখার সময় এত কম দর্শক হওয়ায় বিদ্যুতের মাসুল-সহ অন্যান্য খরচ সামলাতে গিয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কলকাতার সিনেমা হলগুলি বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। একই সঙ্গে বলিউড-টলিউডের নতুন একাধিক ছবি মুক্তি পেলে ফের হল খোলার কথা ভাববেন বলে জানিয়েছেন তাঁরা।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...