Friday, April 3, 2026

বাড়ি থেকে উদ্ধার মাদক, কমেডিয়ান ভারতী সিংকে সমন এনসিবির

Date:

Share post:

ফের বি-টাউনের বিনোদন জগতে মাদক যোগের বড়সড় হদিশ। প্রখ্যাত কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ, শনিবার মুম্বইয়ে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সে ভারতীর বাড়িতে হানা দেয় এনসিবির একটি বিশেষ টিম। তল্লাশিতে অল্প পরিমাণ মাদক মিলেছে বলে জানিয়েছে এনসিবি। সেই সূত্রে কমেডিয়ান ভারতী ও তাঁর স্বামীকে সমনও পাঠায় এনসিবি। এদিনই এনসিবি দফতরে হাজিরাও দেন ওই দম্পতি। এনসিবি সূত্রে খবর, সম্প্রতি কয়েকজন মাদক কারবারীকে জেরা করে ভারতীর নাম উঠে এসেছিল।

আরও পড়ুন:করোনা মুক্তির আর্তি নিয়ে চন্দননগরে মহাসপ্তমীর পুজো

উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিনোদন জগতের সঙ্গে মাদক যোগ নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। মাদক সাপ্লায়ারদের জেরা ও হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে নাম উঠে আসে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন-সহ একঝাঁক তারকার। একবার এনসিবির জেরার মুখেও পড়তে হয়েছে তাঁদের। অন্যদিকে, মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...