Wednesday, June 24, 2026

খেলতে খেলতে দিদির সঙ্গে কত কথা, ইউভানের ছবিতে মজেছেন ‘রাজশ্রী’-র ভক্তরা

Date:

Share post:

বেশ তাড়াতাড়ি বেড়ে উঠছে টলিউডের জনপ্রিয় স্টারকিড। তার বয়ম মাত্র ২ মাস, ইতিমধ্যেই উপুড় হতে শিখে গিয়েছে সে! ইউভানের এই মিষ্টি ছবিতে মজেছেন ‘রাজশ্রী’-র ভক্তরা।

গায়ে লাল-সাদা স্ট্রাইপড বেবি টি-শার্ট। হাতের ছোট্ট মুঠি মোড়া সাদা গ্লাভসে। মাথা ভর্তি চুল পরিপাটি করে আঁচড়ানো। ‘লিটল বয়’ ইউভান উপুড় হয়ে তাকিয়ে দিদি সৃষ্টি পাণ্ডের দিকে! বয়সের বিস্তর ফারাক হলেও দিদির সঙ্গে খেলায় বেশ মেতেছে সে। দিদির কোলে উঠেও একটুও কাঁদেনা সে।

আরও পড়ুন : ইউভান ও শুভশ্রীর “ডে আউট”, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

১২ নভেম্বর, ২ মাস পূর্ণ করল পরিচালক রাজ চক্রবর্তীর ছেলে। অবশ্য এখন ইউভানের আলাদা করে পরিচয় প্রয়োজন হয়না। তার জনপ্রিয়তা এতটাই, যে এক ডাকেই সবাই চেনে। তাকে নিয়েই আগামীর স্বপ্ন দেখছেন টলিউডের এই হেভিওয়েট দম্পতি।

আরও পড়ুন : বিয়ে করতে চলেছেন টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলর, পাত্রী কে জানেন?

ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে শুভশ্রীর থেকেও বেশি ছবি পোস্ট করেন বাবা রাজ চক্রবর্তী। কখনও তিনি ছেলেকে কলকাতা চেনান। কখনও বাবার সঙ্গে খুনসুটিতে মাতে ইউভান। ছেলেকে নিয়ে বেশ সময় কেটে যায় রাজের। একটি সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, ” সকালবেলা বেশ কয়েক ঘণ্টা ইউভানকে সামলানোর দায়িত্ব আমার। সেইসময় আমি ওকে বিভিন্ন গল্প বলি। তখন ও ঠিক যেন আমার সঙ্গে কথা বলে। আমি ওকে সমস্ত রকম গল্প শোনাই। গাঁধীজির গল্পও।’

সেই সব মুহূর্তের ছবি কখনও রাজ, আবার কখনও শুভশ্রী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ইউভানের ছবি বেশ খুশি মনেই উপভোগ করেন নেটাগরিকেরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...