Saturday, April 4, 2026

কুণালকে ঠেকাতে আসরে নামতে বাধ্য হলেন অমিত

Date:

Share post:

এক সাংবাদিক সম্মেলনের ধাক্কায় থরহরিকম্প বিজেপি নেতারা। রাজ্য সভাপতির জবাবে আস্থা নেই! তাই বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য নামলেন কুণাল ঘোষের অভিযোগের জবাব দিতে। এবং সম্বল বলতে পুরনো কিছু ভিডিও। যে ভিডিও বহুবার নানা প্রশ্নের জবাব দিতে কুণাল নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কুণাল পাল্টা অমিতকে উপহার হিসাবে কিছু ভিডিও পোস্ট করে সবিনয়ে বলেছেন, আমি বুঝতে পারি বাংলার রাজনীতিতে তো আপনি নতুন, তাই পুরনো ভিডিওর উপরই আপনাকে ভরসা করতে হচ্ছে!

আরও পড়ুন : ভাববাচ্য কেন, সাহস থাকলে নাম বলুন কৈলাস: কুণাল ঘোষ

রবিবার দুপুরে তৃণমূলভবন থেকে সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ। তারপরেই বিজেপির আইটি হেড অমিত মালব্য ট্যুইট করেন। ট্যুইটে ২০১৪ সালের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে কুণাল দলের সমালোচনা করেন। সঙ্গে লেখেন, অভিযুক্ত কুণাল তখন নেত্রীকেই আক্রমণ করেছিলেন।

অমিত মালব্যের টুইট

পাল্টা প্রায় সঙ্গে সঙ্গেই ট্যুইটার আর ফেসবুকে কুণাল জবাব দেন। সেখানে তিনি পুরনো বেশ কিছু ভিডিও মূলত মুকুল রায়ের ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে বাংলা না জানা, অবাঙালি, পরিযায়ী নেতাদের মুকুল এক হাত নিয়েছেন, অপমান করছেন। সঙ্গে কুণালের কটাক্ষের লেখা… মুকুলদার কিছু মিষ্টি ভাষণ আছে। বাইরে থেকে আসা বিজেপি নেতাদের নিয়ে বলেছেন। আশাকরি আপনি (অমিত) এগুলো উপভোগ করবেন।

কুণালের পোস্ট

লক্ষ্যণীয় হলো, একটি নয়, কুণালকে ‘কমব্যাট’ করতে অমিত দুটি পোস্ট ও দুটি ভিডিও ছেড়েছেন। কিন্তু যে আইটি সেল নিয়ে বিজেপির এতো গর্ব এবং যার মাথায় অমিত মালব্য, তিনি ঘুণাক্ষরেও ভাবেননি, ঢিলের জবাব এভাবে পাটকেলে পাবেন, সঙ্গে ভিডিও। তৃণমূলের ওয়াকিবহাল মহল এদিন বলছে, দেখ কেমন লাগে! কেউ কেউ আর এক কদম এগিয়ে বলছেন, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না!!

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...