Tuesday, April 7, 2026

দুধের সরের ওপর স্বাধীনতা সংগ্রামীদের ছবি এঁকে নজির কলেজ ছাত্রীর

Date:

Share post:

এক অনন্য নজির গড়লেন বাংলার কলেজ পড়ুয়া । তার শিল্প সৃষ্টিতে অবাক সবাই। নিশ্চয়ই ভাবছেন কী করেছেন তিনি? দুধের সরের ওপর আট জন স্বাধীনতা সংগ্রামীর ছবি নিপুণ হাতে এঁকে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। দুধের সরের ওপর নেতাজি, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-সহ একে-একে আটজন স্বাধীনতা সংগ্রামীর ছবি এঁকে ফেলেছেন তিনি।
রং – তুলি দিয়ে বালুরঘাটের এই ছাত্রীর শিল্প কীর্তিকে সম্মান জানিয়েছে লিমকা বুক অফ রেকর্ড।

আরও পড়ুন- মানচিত্রে গোলযোগ, ভারতের আপত্তিতে প্রত্যাহার সৌদির নোট
প্রথম বর্ষের এই ছাত্রীর নাম জাহ্নবী বসাক। ছবি এঁকে আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়ার লক্ষ্য ছোটবেলা থেকেই । কিন্তু সেটা যে এভাবে সত্যি হয়ে যাবে তা স্বপ্নে্ও ভাবেননি।
কিন্তু সব ছেড়ে, কেন দুধের সরের ওপর শিল্পকলা ফুটিয়ে তুললেন? জাহ্নবী সেই সম্পর্কেও যা জানিয়েছেন, তা রীতিমতো অবাক করার মতো। ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে। মা দুধ খেতে দিয়েছিলেন তাকে। কিন্তু ছবি আঁকতে আঁকতে তা খেতে ভুলে গিয়েছিলেন জাহ্নবী। ফলে কপালে জুটেছিল প্রচুর বকুনি। আর তখনই সে ঠিক করে ফেলে ওই দুধের সরের ওপরই নিজের শিল্পকলা সৃষ্টি করে মায়ের বকুনির জুতসই জবাব দেবে। যেমন ভাবা তেমন কাজ।
বালুরঘাটের প্রথম বর্ষের ছাত্রীর এই কৃতিত্বে রীতিমতো উচ্ছ্বসিত তার বন্ধু, আত্মীয় থেকে প্রতিবেশী সকলেই।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...