Monday, April 13, 2026

দুই নক্ষত্রের বিদায়, বছরের শেষ এটিপি ফাইনালে ডমিনিক – দানিল

Date:

Share post:

চলতি বছরের শেষ এটিপি ফাইনাল দারুণ এক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। ফাইনালে মুখোমুখি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন ও চার নম্বর তারকা ডমিনিক থিম এবং দানিল মেদভেদেভ।
সেমিফাইনালে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদালকে দানিল মেদভেদেভ হারিয়েছেন  ৩-৬, ৭-৬ (৭), ৬-৩ ফলে। ম্যাচের শেষ ৭০ মিনিট ২৪ বছরের রুশ তারকার কাছে দাঁড়াতেই পারেননি নাদাল।
ম্যাচ শেষে নাদাল বলেছেন, “ছোটখাটো ভুলগুলোই পরে গিয়ে বড় ব্যবধান তৈরি করে দেয়। না হলে জেতার সুযোগ আমারও ছিল। কিন্তু সেই সময় ভাল খেলতে পারিনি।” যদিও পরাজয়ের পরও হতাশ নন নাদাল। তিনি জানিয়েছেন , নতুন মরসুমে আরও বড় সাফল্য পাওয়ার লক্ষ্যে মাঠে নামবো। সামনের মরসুম আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
অন্যদিকে রুদ্ধশ্বাস ম্যাচে নোভাক জোকোভিচকে হারিয়েছেন অস্ট্রিয়ার তারকা ডমিনিক থিম। এই জয় প্রসঙ্গে তিনি বলেছেন, বিশ্বের এক নম্বর তারকাকে হারালেও, আমাকে আরও উন্নতি করতে হবে ।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...