Sunday, April 5, 2026

‘দিল বেচারা’র কিজি এবার কোন নায়কের বিপরীতে?

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। ওই সিনেমার নায়িকা সঞ্জনা সাঙ্ঘি অর্থাৎ ‘কিজি বসু’ এবার নতুন নায়কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। ‘আশিকি ২’-এর ‘রাহুল জয়কর’-এর সঙ্গে। ছবির নাম ‘ওম-দ্য় ব্য়াটল উইদিন’ এ এবার আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সঞ্জনা সাঙ্ঘিকে। ছবির পরিচালক কপিল বর্মা। ছবির প্রযোজনার দায়িত্বে জি স্টুডিও আহমেদ খান ও শাহরিরা খান।

নিজের দ্বিতীয় ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত সঞ্জনা সাঙ্ঘি। তিনি বলেন, “কয়েক মাস ধরে অনেক গল্প শুনেছি। স্ক্রিপ্টও পড়েছি, তাতে আমার মনে হয়েছে এই ছবির মাধ্য়মে নতুন চ্য়ালেঞ্জ নিতে পারব। নতুন ছবি নিয়ে আমি খুব এক্সাইটেড।” ছবিতে রয়েছে বেশ কিছু অ্য়াকশন সিনও। তাই নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করছেন প্রত্যেকদিন। এছাড়াও ট্রেনিং নিচ্ছেন বলেও জানান তিনি।

ছবির প্রযোজক আহমেদ খান জানান, দেশের পাশাপাশি বিদেশেও শুটিং হয়েছে। সঞ্জনাকে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে এই ছবিতে, জানিয়েছেন পরিচালক। এর আগে আদিত্য় রায় কাপুরের ছবি রিলিজ করেছে ওটিটি প্ল্য়াটফর্মে। শেষ ছবি লুডো। এই নতুন জুটি নিয়ে আগ্রহ জন্মেছে দর্শকদের মনেও। জানা গিয়েছে, ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হতে চলেছে। আগামী মার্চে ‘ওম দ্য়-ব্য়াটল উইদিন’-এর শুটিং শেষ হবে। ছবিটি রিলিজ করবে ২০২১-এ।

আরও পড়ুন-ফাইজার, মোডার্নার পর অক্সফোর্ডের ভ্যাকসিনও ৯০% কার্যকরী হতে পারে, দাবি বিশেষজ্ঞদের

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...