Sunday, April 5, 2026

আগামী ২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেসের মহামিছিল

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি ও সংসদকে এড়িয়ে কৃষি বিল পাশ করিয়ে নেওয়া, শ্রমিক বিরোধী বিল বাতিল, রাষ্ট্রয়ত্ব সংস্থা বেসরকারিকরণের প্রচেষ্টার বিরুদ্ধে ১৬ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে আগামী ২৬ নভেম্বর সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ওই ধর্মঘটের সমর্থনে সোমবার কলকাতায় মহামিছিলে সামিল হয়েছিল বাম, কংগ্রেসের যৌথ নেতৃত্ব।
ধর্মতলার লেনিন মূর্তি থেকে হেদুয়া পর্যন্ত মিছিলের পুরভাগে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সহ বাম কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রীরা।

এই মিছিল থেকেই নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় বাম কংগ্রেস কর্মী সমর্থকরা।

মিছিলের শুরুতেই ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, ২৬ তারিখের ধর্মঘটে দেশের অধিকাংশ শ্রমিক, কৃষক ও কর্মচারী ইউনিয়ন সমর্থন জানালেও বিজেপি ও তৃণমূলের শ্রমিক সংগঠন অংশ নেয়নি। কেন্দ্রের নয়া শ্রমিক ও কৃষি আইনের বিরুদ্ধে এই ধর্মঘট। ওইদিন রাজ্য সরকারের ভূমিকা আরও একবার প্রমাণ করবে তৃণমূল ও বিজেপি তলায়-তলায় আঁতাঁত করে আছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...