Friday, April 3, 2026

এনামুলের কোভিড রিপোর্ট ফের পজিটিভ, সন্দেহ প্রকাশ করল সিবিআই: সূত্র

Date:

Share post:

করোনা হওয়ায় গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুলের জেরা পর্ব পিছিয়ে গিয়েছিল। নতুন করে ফের তার কোভিড-১৯ টেস্ট করা হয়। এবারও এনামুলের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সেই রিপোর্ট আজ, মঙ্গলবার এনামুল সিবিআইকে পাঠায়।

আরও পড়ুন : কোভিড পজিটিভ গরু পাচার চক্রের এনামুল, ১৪ দিন পর হাজিরার নির্দেশ সিবিআইয়ের

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার এনামুলের করোনা রিপোর্ট নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেছে। তারা তা কোনও মতেই মানতে রাজি নয়। তাই আজই সরকারি কোনও কেন্দ্র থেকে ফের হবে তাঁর কোভিড টেস্ট।

আরও পড়ুন : করোনা সংক্রমণের প্রমাণ নেই, নির্দেশ মেনে সিবিআই দফতরে এনামুল

জানা যাচ্ছে, এনামুলের এই রিপোর্ট নেগেটিভ এলেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হবে। এবং সতীশের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...