Wednesday, June 24, 2026

কোভিড পজিটিভ গরু পাচার চক্রের এনামুল, ১৪ দিন পর হাজিরার নির্দেশ সিবিআইয়ের

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে জড়িত এনামুল হকের কোভিড রিপোর্ট পজিটিভ। সোমবার সকালে এনামুল সিবিআইয়ের অফিস নিজাম প্যালেস এলে তাকে জেরা শুরু করেন সিবিআই আধিকারিকরা। এর পরেই এনামুলের দাবি, তার করোনা হয়েছে। সেই কথা শুনে সিবিআই আধিকারিকরা তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে গিয়ে কোভিড টেস্ট করান। কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল জানায় এনামুল কোভিড পজেটিভ।

জানা গিয়েছে, হাসপাতাল এখনও কোনও লিখিত রিপোর্ট আসেনি। মৌখিকভাবে তার কোভিডের রিপোর্ট জানিয়েছে হাসপাতাল। হেভিওয়েট কেস বলে বিবেচনা করে আগাম রিপোর্ট জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, লিখিত রিপোর্ট তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে।

এই খবরের পর সিবিআই জানায়, ২৪ দিনের জন্য হোম আইসোলেশনে থাকতে হবে এনামুল হককে। তবে সিবিআই আধিকারিকদের নজরদারিতে থাকবে। ফের ১৪ দিন পর অর্থাৎ ২৪ নভেম্বর তাকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। যদি তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে তবেই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সারাদিন গরু পাচারের তদন্তে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এরপর শুক্রবার দিল্লিতে গ্রেফতার করা হয় এনামুল হককে।

আরও পড়ুন-কাল কি ঝাড়খণ্ডের পথেই হাঁটবে বিহার?

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...