Sunday, April 5, 2026

প্রাথমিকে নিয়োগ: শুরু হচ্ছে নাম নথিভুক্তকরণ, কবে থেকে? জেনে নিন

Date:

Share post:

বুধবার থেকে শুরু হতে চলেছে ডিএলএড ট্রেনিং প্রাপ্ত, টেট পাশ করা প্রার্থীদের নিয়োগের প্রাথমিক ধাপ। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নিয়োগ শুরু হতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, বুধবার থেকে তাঁদের পোর্টালে নাম রেজিস্টার করতে পারবেন প্রার্থীরা। পোর্টালে ঢুকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে দিতে হবে
▪️ টেটের রোল নম্বর
▪️ জন্মতারিখ দিয়ে বাকি অন্যান্য তথ্য সাবমিট করতে হবে।

সাবমিট করার শেষ তারিখ ১ ডিসেম্বর। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, “সরকারের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার আগে প্রার্থীদের তথ্যাদি খতিয়ে দেখা হবে।” পর্ষদ সূত্রের খবর, যে ১৬,৫০০ পদের নিয়োগ করা হবে তার জন্য পর্যাপ্ত প্রার্থী পেতে খুব একটা সমস্যা হবে না। টেট প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী রয়েছেন প্রায় ৮০ হাজার। এঁদের মধ্যে যাঁরা দু’বছরের ডিএলএড প্রশিক্ষণ পরবর্তীকালে শেষ করেছেন, তাঁরাই চাকরি পাওয়ার যোগ্য। শাসকদলের এক শিক্ষক নেতার কথায়, পর্যাপ্ত যোগ্য প্রার্থী পাওয়ায় সমস্যা হবে না। কিন্তু জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের চাকরি না পাওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন-বাড়ল কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদে অনলাইনে আবেদনের সময়সীমা

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...