Saturday, April 4, 2026

কড়া নজরদারিতে চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন

Date:

Share post:

জগদ্ধাত্রী পুজোর দশমীতে মঙ্গলবার সকাল থেকেই গঙ্গার ঘাটে চলছে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। এবারে করোনার কারণে বন্ধ শোভাযাত্রা। তাই পুজো কমিটিগুলো শোভাযাত্রা ছাড়াই প্রতিমা নিরঞ্জন করছে। প্রতিমা নিরঞ্জনে সজাগ দৃষ্টি রাখছে চন্দননগর পুরনিগম ও চন্দননগর পুলিশ কমিশনারেট।

অন্যান্য বছর চন্দননগরের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমান বহু মানুষ। কিন্তু এবার করোনা আবহে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নেই শোভাযাত্রা। নেই আলোর কারুকার্য। তাই কিছুটা বিষাদ গ্রাস করেছে চন্দননগরের মানুষের মনে।জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ঘাটগুলিতে সজাগ দৃষ্টি রেখেছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।

গঙ্গায় প্রতিমা ভাসানের সঙ্গে সঙ্গেই পুরনিগমের পক্ষ থেকে তৎপরতায় তুলে ফেলা হচ্ছে কাঠামো।

আরও পড়ুন-এবার কালিম্পঙে রাজ্যপালের প্রেস কনফারেন্স নিয়ে জল্পনা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...