Sunday, April 12, 2026

“একসঙ্গে কাজ করতে হবে”- কীসের বার্তা শুভেন্দুর

Date:

Share post:

খেজুরিতে পদযাত্রার পরে, পথসভায় ‘একসঙ্গে’ কাজ করার ডাক শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পদযাত্রা করেন শুভেন্দু। মিছিল শেষে পথসভায় স্বল্প ভাষণে তিনি বলেন, “‘হার্মাদ’দের হটিয়ে খেজুরিতে ‘স্বাধীনতা’ এসেছিল”। সেই দিনটা পালনের জন্য প্রতিবার সেখানে যান তিনি। এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন : আজ ফের শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসছেন সাংসদ সৌগত রায়

এদিন, বেলা সাড়ে ১১টা নাগাদ পদযাত্রা শুরু হয়। ছিলেন খেজুরির তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল ও কাঁথি দক্ষিণের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। এলাকায় ছোলা-বাতাসা বিতরণ করেন শুভেন্দুর অনুগামীরা। শুভেন্দু বলেন, “যে বাক-স্বাধীনতা আমরা পেয়েছি সেটা বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করতে হবে”।

প্রতিবছর শাসকদলের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার পরিবহণমন্ত্রীর উদ্যোগে খেজুরির বাঁশগোড়া বাজার থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা হয়। খুব অল্প সময়ের মধ্যে এত মানুষকে একত্রিত করে পদযাত্রা করার আয়োজন করার জন্য ‘অনুগামীদের’ সাধুবাদ জানান শুভেন্দু। এদিন বক্তব্যের শেষে বন্দে মাতরাম বলেন শুভেন্দু। বলেন ‘জয় হিন্দ’ও। এর আগে নন্দীগ্রাম দিবসে তাঁর ‘ভারত মাতা জিন্দাবাদ’ বলা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল হয়। এদিন ফের বন্দে মাতরাম’ই শোনা যায় তাঁর মুখে। এখন একসঙ্গে কাজ করতে চেয়ে শুভেন্দু অধিকারী কী বার্তা দিতে চাইছেন সেই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...