Friday, April 3, 2026

পুলিশকে দিয়ে জুতো চাটাব! বেলাগাম ভাষা সন্ত্রাস বিজেপি নেতা রাজুর

Date:

Share post:

ভোটের আগে ফের রাজ্যজুড়ে শুরু হয়েছে ভাষা সন্ত্রাস। বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে মহিলা মোর্চা সভানেত্রী, সাধারণ সম্পাদক থেকে শুরু করে যুবমোর্চা নেতা, সকলেই রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম মন্তব্য করে বসছেন। যা নিয়েছে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠছে।

বিতর্কিত মন্তব্যের রাস্তায় হেঁটেই ফের একবার শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন রাজ্য বিজেপি সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। “ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে জুতো চাটাব।” রাজ্য প্রশাসন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুরে রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলেন, “রাজ্যে কি এভাবেই গুন্ডারাজ চলতে দেওয়া যায়? পুলিশ সবকিছু দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। চোখ বন্ধ করে আছে। তাদের সঙ্গে কী করা যেতে পারে? আমরা ক্ষমতায় এলে তাদের দিয়ে জুতো চাটাব।”

এখানেই থেমে থাকেনি রাজু। হুমকির সুরেতৃণমূল কর্মীদের মেরে চামড়া গুটানোর নিদান দিলেন। দলীয় কর্মীদের সামনে উসকানিমূলক মন্তব্য করতে গিয়ে বিজেপি রাজ্য সহ-সভাপতি বলেন, “রাজ্যে বিজেপি কর্মীদের তৃণমূলের দুষ্কৃতীরা খুন করছে। আপনারাও অস্ত্র ধরুন। মা দুর্গার হাতে যে অস্ত্র, সেই অস্ত্র দিয়েই খুনের পাল্টা জবাব দিতে হবে। প্রয়োজনে চামড়া গুটিয়ে দিন তৃণমূল কর্মীদের।”

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় জামগড়া গ্রামের অদূরে এক জঙ্গলের মধ্যে স্বরূপ সৌ-এর মৃতদেহ উদ্ধার হয়। এই অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও পুলিশি তদন্তে উঠে আসে, সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন। সম্পত্তির লোভে স্বরূপ সৌ-এর মা ও ভাই সুপারি কিলার দিয়ে খুন করেছে স্বরূপকে। পুলিশি জেরায় খুনিরা স্বরূপ সৌকে খুনের কথা স্বীকারও করে নেয়।

কিন্তু বিজেপি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায়। স্বরূপ সৌ-এর খুনির আসল পরিচয় জানার জন্য সিবিআই তদন্তের দাবিতে পথে নামে বিজেপি। মিছিল ও পথসভা করে। পাল্টা এলাকায় শান্তি মিছিল করে তৃণমূলও। সবমিলিয়ে স্বরূপ সৌয়ের খুনের পর থেকেই উত্তেজনা রয়েছে দুর্গাপুরের পারুলিয়া এলাকায়। এবং কলকাতা থেকে সেখানে গিয়ে উসকানিমূলক মন্তব্য করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেন বিজেপি সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...