Monday, April 6, 2026

বৃহস্পতিবার ভোররাতে নিভার ঘন্টায় ১৩০ কিমি বেগে আছড়ে পড়বে পুদুচেরি ও উত্তর তামিলনাড়ু উপকূলে!

Date:

Share post:

মৌসম ভবন দুদিন আগেই জানিয়েছিল ঘূর্ণিঝড় নিভার ক্রমশ ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে আসছে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে। বৃহস্পতিবার ভোররাতে তা আছে পড়বে করাইকাল ও মামল্যপুরম এর কাছে। অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘন্টায় ১২০ থেকে ১৪৫ কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা পুদুচেরি ও উপকূল ও উত্তর তামিলনাড়ুর অংশে। এছাড়াও অন্ধপ্রদেশের দক্ষিণ উপকূল তেলেঙ্গানাতেও ক্ষতির আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই চার রাজ্যের বিভিন্ন জায়গায়।
শুক্রবার বৃষ্টি হতে পারে কর্ণাটক, ছত্রিশগড় ও উড়িষ্যার কিছু অংশে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি। তারপর কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা।
কলকাতায় আজ, বুধবার, আংশিক মেঘলা আকাশ ছিল ৷ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ থেকে ৯৫ শতাংশ।
ভোরে ও রাতে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীতের আমেজ মিলবে না । কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা। জেলায় শীতের আমেজ থাকবে। আগামী সপ্তাহে ফের পারদ নামতে পারে । শুক্র ও শনিবার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।
আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। তারপর কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা ।পূর্ব ভারতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা ।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...