Friday, June 26, 2026

রাজ্যে এলো এক হাজার ‘কো-ভ্যাকসিন’, কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই?

Date:

Share post:

রাজ্যে এলো এক হাজার ‘কো-ভ্যাকসিন’। ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনে পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা।

নাইসেড সূত্রে খবর, ভ্যাকসিনগুলি মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে ডিসেম্বর থেকে।

ভারত বায়োটেক ও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির যৌথ উদ্যোগে তৈরি কো-ভ্যাকসিন এক হাজার স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে।

তৃতীয় পর্যায়ের ট্রায়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু হবে।

নাইসেডে ক্লিনিক্যাল ট্রায়ালের খবর প্রকাশ্যে আসতেই স্বেচ্ছাসেবক হওয়ার জন্য কাছে মুহূর্মুহূ ফোন আসতে শুরু করেছে নাইসেডে। অনেকেই স্বেচ্ছাসেবক হতে চাইছেন।

কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই? নাইসেড সূত্রে খবর,
প্রথমে একটি ফোন নম্বর দেওয়া হবে। যাঁরা ফোনে যোগাযোগ করবেন, প্রাথমিক বাছাইয়ের পর তাঁদের ডেকে শারীরিক পরীক্ষা হবে।
• একটি নির্দিষ্ট বয়সসীমা থাকবে।
• কেউ আগে করোনা আক্রান্ত হলে স্বেচ্ছাসেবক হতে পারবেন না।
• অন্তঃসত্ত্বারা স্বেচ্ছাসেবক হতে পারবেন না।
• ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে স্বেচ্ছাসেবক হওয়া যাবে।
• একবার স্বেচ্ছাসেবক হলে ১ বছর নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না।

নাইসেড কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে । গোটা প্রক্রিয়া শেষ করতে ২১-এর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ হয়ে যাবে।

আরও পড়ুন- ফুরফুরে মেজাজে টিম ইস্টবেঙ্গল, অনুশীলনে বিশেষ ক‍্যামেরা রবি ফাউলারের

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...