Friday, June 26, 2026

ডার্বিতে খেলতে মুখিয়ে রয় কৃষ্ণা, সন্দেশ ঝিঙ্গানরা, চোটের কারনে ছিটকে গেলেন সুসাইরাজ

Date:

Share post:

বেজে গিয়েছে ডার্বির দামামা। ২৭ তারিখ গোয়ার তিলক ময়দানে বসতে চলেছে আইএসএল এর প্রথম ডার্বি আসর। তবে তা নিয়ে বেশি ভাবতে নারাজ টিম এটিকে মোহনবাগান। বরং আর বাকি পাঁচটা ম‍্যাচের মতনই দেখছে হাবাস বাহিনী । আইএসএলের প্রথম ম‍্যাচে কেরলা ব্লাস্টারকে ১-০ গোলে হারিয়েছিল এটিকে এমবি। শুরুতেই কেরলা ব্লাস্টারকে হারানোয়, শুক্রবার রবি ফাউলারের দলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী প্রীতম, প্রবীররা।

কলকাতার এলক্লাসিকো। মরশুমের প্রথম ডার্বি। সেই মহাযুদ্ধে নামার আগে মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে এমবি ফুটবলাররা। প্রথম ম‍্যাচে চোট পাওয়া সুসাইরাজকে ছেড়েই লাল-হলুদের বিরুদ্ধে দল সাজাচ্ছে হাবাস। চোটের কারনে চলতি মরশুম থেকে সম্ভবত ছিটকে গেলেন সুসাইরাজ। তবে ডার্বির আগে তা নিয়ে বেশি ভাবতে নারাজ হাবাস। বরং ২৭ তারিখ গোয়ার মাটিতে তিন পয়েন্টই লক্ষ্য এটিকে এমবি কোচের।

আরও পড়ুন:কন্টেনমেন্ট জোনে ফের কড়া প্রহরা, করোনা সামলাতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

ডার্বি নিয়ে বাংলার আবেগ দেখেছেন এটিকে এমবি তারকা ফুটবলার রয় কৃষ্ণা। তাই ডার্বির গুরুত্ব বুঝতে পারছেন ফিজির এই ফুটবলার। বুধবার অনুশীলন শেষে রয় কৃষ্ণা জানান, “এসসি ইস্টবেঙ্গল দলের কোন বিদেশিকে চিনি না। দলের রক্ষন নিয়ে কোন ধারনা নেই। এটা এক প্রকার চিন্তার কারন হলেও, সুবিধা ও অনেক আছে বলে মনে করছেন তিনি।”

চলতি বছর কেরলা ব্লাস্টার থেকে এটিকে মোহনবাগানে সই করেছে সন্দেশ ঝিঙ্গান। ডার্বি ম‍্যাচ খেলতে মুখিয়ে তিনিও। সব মিলিয়ে ডার্বির ৭২ ঘন্টা আগে চার্ডআপ হাবাসের দল।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...