Friday, June 26, 2026

মিডিয়ার ঘাড়ে বন্দুক রেখে জিটিএ অডিট নিয়ে টুইটে খোঁচা রাজ্যপালের

Date:

Share post:

এবার মিডিয়ার ঘাড়ে বন্দুক রেখে জিটিএ-এর অডিট নাকি হয় না বলে খোঁচা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার কালিম্পঙে একটি বৌদ্ধ গুম্ফা দেখে বার হওয়ার পরেই রাজ্যপাল জানান এ বিষয়ে তিনি টুইটার হ্যান্ডেলে তাঁর বক্তব্য লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, “মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলে ইঙ্গিত মিলছে জিটিএ-এর বহুদিন কোনও সুষ্ঠু অডিট হয় না। অথচ সুষ্ঠু অডিট বাধ্যতামূলক। আশা করি যাবতীয় হিসেব ভাল করে খতিয়ে দেখে অডিট করানো হবে”।

এই টুইট দেখার পরে জিটিএ-তে ক্ষমতাসীন মোর্চা নেতারা এখনও কোনও মন্তব্য করেননি। জিটিএ-এর প্রাক্তন কেয়ারটেকার চেয়ারম্যান বিনয় তামাং আপাতত কিছুটা সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর ফের শিলিগুড়িতে শারীরিক পরীক্ষা করাতে যাওয়ার কথা। বিনয় ঘনিষ্ঠ এক নেতা জানান, রাজ্যপাল পাহাড়ে থাকাকালীন জিটিএ নিয়ে একতদিন কিছু বলেননি বলে তাঁরা অবাক হয়েছিলেন। এদিন রাজ্যপালের টুইট দেখার পরে বিনয় শিবিরের এক নেতা জানান, প্রতিটি পাইপয়সার হিসেব বিধি মেনে নবান্নে পাঠানো হয়েছে। আভ্যন্তরীণ অডিটও হয়েছে বলে তাঁদের দাবি। তিনি জানান, কেউ পাহাড়ে বেড়ানোর ফাঁকে যদি অডিট নিয়ে কথাবার্তা বলতে শুরু করেন এবং তাও কোন মিডিয়ার কাছ থেকে শুনেছেন এবং কী অভিযোগ শুনেছেন তা স্পষ্ট করে না বললে এ সব পাহাড়বাসী কেন কারও কাছে গ্রহণযোগ্য হবে না।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...