Friday, June 26, 2026

কে কার সঙ্গে সম্পর্ক রাখছে সব জানি, সারা বাংলায় আমিই পর্যবেক্ষক: মমতা

Date:

Share post:

দলে কে কার সঙ্গে সম্পর্ক রাখছে, সব নজর রাখছি। এটা ভাববেন না দিদি জানে না, দিদি জানে- বাঁকুড়া সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার, বাঁকুড়ার সুনুকপাহারি সভায় মুখ্যমন্ত্রী বলেন, দলে কে কার সঙ্গে সম্পর্ক রাখছে, সব তাঁর নজরে আছে। “দলে থেকে কারা যোগাযোগ করছেন সব নজর রাখছি। সরকারের মতই দলটাকেও গুরুত্ব দিয়ে দেখব। এটা ভাববেন না দিদি জানে না, দিদি জানে”।

কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ছাগলের একটা ছানাকে ছেড়ে রাখতে হয়। যাঁরা অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা সে দলের খবর ফাঁস করছেন এটা বুঝতে হবে। তৃণমূল নেত্রীর মতে, যাঁরা এসব করছেন, তাঁরা ধান্দাবাজ। এই ধান্দাবাজদের একটা গোষ্ঠী আছে। তবে, তাঁরা সংখ্যায় কম।

আরও পড়ুন-৩০-৩৫ শতাংশ সিলেবাস কমছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

এরপরই উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নজর রাখুন কার বাড়িতে মাঝরাতে গাড়ি নিয়ে কারা যাচ্ছে, কার সঙ্গে রাতভর ফোনে কথা হচ্ছে। ফোন ট্যাপ করতে পারবেন না কিন্তু দরজার বাইরে থেকে শুনতে পারবেন”।

কর্মীদের কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকেই বলছেন, এই জেলায় পর্যবেক্ষক কে, ওই জেলায় পর্যবেক্ষক কে? আমি বলছি, সারা বাংলায় আমিই পর্যবেক্ষক”। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এত দিন সরকারের কাজে বেশি মন দিয়ে দলকে একটু ঢিলে দিয়েছিলাম। কিন্তু এ বার পুরো দলটাই আমি দেখব”। এই বাঁকুড়ার মাটি থেকেই সেই কাজ শুরু করলেন বলে জানান মমতা।

আরও পড়ুন-জেলে বসে লড়াই করলেও ভোটে জিতব: চ্যালেঞ্জ ছুড়ে জানালেন মমতা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...