Saturday, April 4, 2026

ফের রক্তাক্ত ভূস্বর্গ, শ্রীনগরের কাছে অতর্কিত জঙ্গি হামলায় শহিদ ২ জওয়ান

Date:

Share post:

আবারও রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। বৃহস্পতিবার মধ্য কাশ্মীরে শ্রীনগরের কাছে জঙ্গিদের অতর্কিত হামলায় শহিদ হলেন ভারতীয় সেনার ২ জওয়ান। ঘটনাটি ঘটেছে শ্রীনগর জেলার ঠিক বাইরে অবন শাহর এইচএমটি সেনা ক্যাম্পে। একটি মারুতি গাড়িতে এসে সেনা ক্যাম্পে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনা জওয়ানের। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ এই হামলা চালায় জঙ্গিরা। একটি মারুতি গাড়িতে করে অতর্কিতে ওই সেনা ক্যাম্পে উপস্থিত হয় তিন জঙ্গি। জওয়ানদের নিশানায় নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এরপর গাড়িতে করে চম্পট দেয় জঙ্গিরা। এ প্রসঙ্গে আইজিপি কাশ্মীর রেঞ্জ বিজয় কুমার এদিন এই জঙ্গি হামলার কথা স্বীকার করে জানান, এই জঙ্গি হামলা চালিয়েছে জইশ-ই-মহম্মদ। যারা হামলা চালায় তাদের মধ্যে দুজনের হাতে অস্ত্র ছিল এবং তৃতীয় জন গাড়ি চালাচ্ছিল। অনুমান করা হচ্ছে এই হামলা পাক জঙ্গিদের দ্বারা চালানো হয়েছে। সন্ধ্যার মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করেছেন ওই আধিকারিক। পাশাপাশি যে ২ জওয়ান শহিদ হয়েছেন তারা কুইক রেসপন্স টিমের সদস্য বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:তারাতলা ব্রিজ চালু করতে বিজেপির মিছিল ঘিরে হঠাৎ ধুন্ধুমার কাণ্ড

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে তল্লাশি অভিযান শুরু হয়েছে। শীঘ্রই ওই জঙ্গিদের নাগাল পাওয়া সম্ভব হবে বলে দাবি করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...