Saturday, April 4, 2026

কমলো উচ্চ মাধ্যমিকের সিলেবাস, দেখে নিন কী কী অধ্যায় বাদ পড়ল

Date:

Share post:

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে স্কুলগুলিতে বন্ধ রয়েছে পঠন-পাঠন। এহেন অবস্থায় কবে স্কুল খুলবে তার কোনও উত্তর নেই সরকারের কাছে। যদিও অতিমারি পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বুধবারই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে সিলেবাস। সাংবাদিক সম্মেলনে এটাও বলা হয় নতুন সিলেবাস কী হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে বোর্ড। ঠিক তারপরই আগামী বছর উচ্চ মাধ্যমিকের জন্য নতুন সিলেবাস প্রকাশ করা হল শিক্ষা সংসদের তরফে।

আরও পড়ুন:ভারত বনধে মিলেছে স্বতঃস্ফূর্ত সাড়া, দাবি সিপিএমের

বুধবার উচ্চমাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ের জন্য সিলেবাস কমিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বোর্ডের তরফে। কলা, বিজ্ঞান ও বাণিজ্য প্রত্যেকটি বিষয়ের সিলেবাস কমিয়ে নতুন এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে দেখা গিয়েছে মূলত ২০২০ সালে উচ্চমাধ্যমিকের যে সমস্ত অধ্যায়গুলি থেকে প্রশ্ন করা হয়েছিল সেই অধ্যায়গুলিকে বাদ দিয়ে ২০২১ সালের নতুন সিলেবাস তৈরি করা হয়েছে বোর্ডের তরফে।
দেখে নিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন এই সিলেবাস…

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...