Wednesday, June 24, 2026

ভারত বনধে মিলেছে স্বতঃস্ফূর্ত সাড়া, দাবি সিপিএমের

Date:

Share post:

১৬টি বাম দলের ডাকা ভারত বনধকে সর্বাত্মক সফল বলে দাবি করল সিপিএম। আরএসএস বাদ দিয়ে দেশের প্রায় সব ক’টি শ্রমিক সংগঠন এই বনধে সামিল হয়েছে বলে দাবি করেন সিপিএম পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম। সেলিম বলেন, বাজার বন্ধ ছিল, রেল বন্ধ ছিল, বাস কার্যত বসেনি, অফিসগুলো কার্যত শুনশান ছিল। আসলে কৃষকদের ডাকে মানুষ সাড়া দিয়েছেন।

আরও পড়ুন : রাজধানীর সীমানায় কৃষক বিক্ষোভে অশান্তি

আরও পড়ুন : দেশজুড়ে সাধারণ ধর্মঘট : মিশ্র প্রতিক্রিয়া উত্তরবঙ্গে

কোথাও কোথাও বাস ভাঙচুর হয়েছে অভিযোগ তোলা হলে সেলিম পাল্টা বলেন, আপনারাই তো বলেন, সিপিএমের শক্তি নেই। তাহলে এটা কী করে সম্ভব? বাম দলগুলির এই ভারত বনধে রাজ্য সরকার আর রাজ্য প্রশাসনের বিরোধিতা চরম ছিল বলে সেলিমের দাবি। এদিনের বনধে ব্যাঙ্ক এবং বিমাক্ষেত্রের অনেক প্রতিষ্ঠান জোর করে বন্ধ করারও অভিযোগ রয়েছে। বনধে দাবি ছিক ন্যয্য মূল্যে আলু, পেঁয়াজ সহ অন্য আনাজ ফিরিয়ে আনা, অসংগঠিত শ্রমিকদের নূন্যতম মজুরি, ব্যাঙ্ক-বিমা বেসরকারিকরণ ও ছাঁটাই বন্ধ করা, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, চাকরির দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...